রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদিতে গ্রামীণফোন লিমিটেড এর ডিস্ট্রিবিউটরের মালিকদের বিরুদ্ধে কর্মচারীর পরিবারের সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

এমআর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদিতে গ্রামীণফোন লিমিটেড এর ডিস্ট্রিবিউটরের মালিকদের বিরুদ্ধে তার কর্মচারী কুসুম শেখের পরিবার সংবাদ সম্মেলন করেছেন। ২০শে ডিসেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়ায় কর্মচারী কুসুম শেখের  নিজ বাড়িতে তার স্ত্রী আসমাউল হুসনা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  সংবাদ সম্মেলনে আসমাউল হুসনা তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী মোঃ কুসুম শেখ একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি কিন্তু মালিকপক্ষ তার সততার সুযোগে বিভিন্ন সময় তার থেকে নগদ টাকা গ্রহণ করে। আর মালিকপক্ষ টাকা চাইলে তখন কর্মচারী হিসেবে সে টাকা না দিয়ে পারে নাই। কিন্তু নগদ টাকা গ্রহণের স্বাক্ষর চাইলে দেব দিচ্ছি বলে সময় ক্ষেপণ করেন। এখন তারা আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে আমার স্বামী কুসুম শেখ কে হয়রানি করতেছে এবং আমার স্বামী ও আমার পরিবারকে গুম ও খুন করার হুমকি ধামকি দিচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com