রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে অধ্যাপক হবিবুল্লাহ-এর স্ত্রী খুন রক্তাক্ত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

রোহান খান, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল গোলাবাড়ি (ইপিজেড গেট) সংলগ্ন মোড়ে পাকশী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক ও রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক মরহুম হবিবুল্লাহ এর স্ত্রী হাজেরা খাতুন (৭৫) খুন হয়েছেন। রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুলের আপন বোন। সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিবেশীরা ঘরের তালা ভেঙ্গে নিহতের লাশ সনাক্ত করে। প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, নিহত হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ২ মেয়ে বিদেশে এবং অন্যান্যরা ঢাকায় থাকেন। হাজেরা খাতুন মাঝে মাঝে ঢাকায় এবং ঈশ্বরদীতে নিজ বাড়িতে একাই থাকতেন। সকাল ১১ টার দিকে তাকে বাগানে ঘুরতে দেখা গেছে। বিকেলের দিকে ঢাকা হতে মেয়েরা ফোন করে মাকে না পেয়ে মামা হব্বুল ও প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে বেডরুমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে । পরে তালা ভেঙ্গে ঘরে ঢুকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঈশ্বরদী থানায় খবর দেয়। নিহতের ভাই হবিবুল ইসলাম হব্বুল জানান, ঢাকা হতে ভাগ্নিদের ফোন পেয়ে মাগরিবের নামাজের পর এসে দেখি ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় বোন পড়ে আছে। ঘরের আলমিরা খোলা এবং কাপড়-চোপড় ছিঁটানো রয়েছে। বোনের লাশ দেখার পর আমার আর কিছু বলার শক্তি নেই। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল হতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্রাইম টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার না করা পর্যন্ত কিভাবে হত্যা করা হয়েছে, সেবিষয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে ঘরের আলমিরা খোলা এবং কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com