বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দর্শক নন্দিত স্যাটেলাইট টিভি চ্যানেল আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামীর কার্যালয়ের ভবনের ছাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সরদার, লক্ষিকুন্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম।
আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক মহিদুল ্ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আশরাফুল আবেদিন, এশিয়ান টিভির প্রতিনিধি পায়েল হোসেন রিন্টু, মাইটিভির ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসান, মহিদুুল ইসলাম আকুল, আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফিরোজ আহমেদ, দবির উদ্দিন খানসহ শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদসহ নানা শ্রেণি পেশার মানুুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com