সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত

Reading Time: < 1 minute

এম,আর রাসেল হোসাইন:
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল হোসেন (৩২)। সে আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক মহল্লার আবুল কাসেমের ছেলে। আজ বৃহস্পতিবার (৮ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নাটের-পাকশী মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।রুবেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, রুবেল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তার কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দাশুড়িয়ার নওদাপাড়া দোতালা মসজিদের কাছে পৌঁছালে নাটোরের থেকে আসা কুষ্টিয়া অভিমুখী পণ্যবোঝাই ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com