রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ’র মৃত্যু

Reading Time: < 1 minute

রোহান খান, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহজাহান আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঈশ্বরদী রেলগেট তেতুল তলায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী পাবনার কাশিনাথপুরের মৃত আজাহার আলীর ছেলে। শাহজাহান ঈশ্বরদী খাদ্যগুদামে দারোয়ান হিসাবে কর্মরত ছিল। তিনি পরিবার নিয়ে ঈশ্বরদী খাদ্য গুদামের কোয়ার্টারে বসবাস করতেন। নিহতের বড় ছেলে আকবর জানান, তার বাবা সকালে গোসল ও নাস্তা করে বাহিরে থেকে ঘুরে আসি বলে বের হন, পরে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর শুনতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে রেললাইন পার হচ্ছিলেন শাহজাহান আলী। এ সময় ঈশ্বরদী রেল ষ্টেশন থেকে ছেড়ে আসা ভাঙ্গা গামী মধুমতি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com