রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে জুলকার নাইম নিলয় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীর বালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিলয় হোসেন পাকশী রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকার মো. আসাদুল্লাহর ছেলে ও পাকশী নর্থবেঙ্গল পেপার মিলস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নামে নিলয়। বন্ধুদের সঙ্গে নদীর মাঝে এক চর থেকে সাঁতার কেটে আরেক চরে যাচ্ছিল। হঠাৎ তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। পাকশী নর্থবেঙ্গল পেপার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, জুলকার নাইম নিলয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। নিলয় প্রায় নদীতে গোসল করতো। আজ দুপুরে গোসল করতে গিয়ে সে ডুবে মারা গেছে। তার মৃত্যুর খবরে শিক্ষক ও শিক্ষার্থীরা মর্মাহত। পাকশী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আরিফুল রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাঁচ সদস্য উদ্ধার অভিযানে যোগ দেন। বিকেল সাড়ে ৪টার দিকে নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com