রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বালুদস্যুর ৪জন আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে বালুসহ দুটি ভ্রাম্যমান ড্রেজার ও ৪ জনকে আটক করেছেন লক্ষীকন্ডা নৌ পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর রানাখরিয়া পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলনের দুটি ড্রেজার সহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ১। মৃত আমজাদ হোসেনের ছেলে সাইদার মন্ডল (৬২), ২। মোঃ রনি আলী (২১) পিতা- এসকেন আলী, উভয়সাং- রানাখড়িয়া, ইউপি- তালবাড়িয়া, থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া, ৩। মোঃ আল আমিন হোসেন (৩৩), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- বৃদ্ধমরিচ ৪। মোঃ জুবায়ের হোসেন (১৯), পিতা- মোঃ আঃ জব্বার, সাং- চানপুর, উভয় ইউপি খান মরিচ, থানা- ভাঙ্গুরা জেলা পাবনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পরে অভিযান চালিয়ে বালুসহ দুটি ড্রেজার জব্দ করি এবং চার জনকে আটক করতে সক্ষম হই।  এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে যাতে করে আর কোন ব্যক্তি অবৈধভাবে তালু উত্তোলন করতে না পারে। নিয়ম-নীতি তোয়াক্কা না করে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাহলে নৌ পুলিশ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com