রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে প্রসাশনের পরিচয়ে ডাকাতি

Reading Time: < 1 minute

তালুকদার রাসেল, ঈশ্বরদী পাবনা:

শুকনা হলুদ বোঝাইকৃত একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকা থেকে ২ ঘটিকার মধ্যে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গোরস্থান সংলগ্ন মো. গাফ্ফার সরদারের হলুদ চাতাল সরদার এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী এবং সরদার এন্টার প্রাইজের মো. হাফিজ সরদার জানান, গতকাল শুকনো হলুদ বোঝাই ট্রাকটি স্কয়ারে পাঠানো হয়। ৫০ কেজির মোট ২০৮ বস্তা হলুদ যাহার বর্তমান আনুমানিক বাজার মূল্য ১৯৫৫২০০/= টাকা। হলুদ শুকানো কম হয়েছে ওযুহাতে তারা গাড়িটি ফেরৎ পাঠিয়ে দেন। সেই হলুদ বোঝাই ট্রাকটি সন্ধ্যা নাগাদ আমাদের মিলের সামনে এলে শ্রমিকরা সেগুলো আনলোড না করে সকালে করবেন বলে চলে যায়। এর পর আমরা যে যার মত বাড়ি চলে যাই। হঠাৎ রাত ৩ ঘটিকা নাগাদ আমার মোবাইলে একটি কল আসে । আমি কলটি রিসিভ করলে ওপাশ থেকে একজন আমাকে বলেন , আমি পাবনা থেকে বলছি । আমরা আপনারে দুজন নৈশ প্রহরীকে হাত পা বাধা অবস্থায় এখানে পেয়েছি। বিষয়টি শোনা মাত্র আমি ট্রিপল নাইন (৯৯৯) এ কল করে প্রসাশনের সাহায্য চেয়েছি। রাতেই অবশ্য ঈশ্বরদী থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাফিজ নৈশ প্রহরীদের বরাত দিয়ে জানান, রাত আনুমানিক ১ টা কি ২টার দিকে একটি প্রাইভেট কার যোগে কয়েকজন আমাদের চাতালে আসেন। সেখানে তারা হাতে রিভালবার নিয়ে নিজেদের প্রসাশন পরিচয় দিয়ে বলেন, এই চাতালের মালিক গাঁজার ব্যবসা করেন বলে আমাদের কাছে অভিযোগ আছে তাই এই গাড়িটি তল্লাশী করতে হবে। প্রসাশনের তল্লাশীর কথা শুনে নৈশ প্রহরীরা বাইরে এলে তাদের গাড়ীতে উঠতে বলেন তারা। সে সময় প্রহরীরা নাকোচ করলে ডাকাত দলের সদস্যরা বলেন, গাড়ীটি থানায় নিয়ে তল্লাশী করতে হবে আপনারা গাড়ীতে উঠুন। তারপর গাড়ীতে তুলেই তাদের হাত পা বেধে পাবনা টার্মিনাল পার করে ফেলে হলুদ বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামী জানান, বিষয়টি নিয়ে এখনো কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com