admin
- ৬ ফেব্রুয়ারী, ২০২৩ / ২১৩ Time View
Reading Time: < 1 minute
এমআর রাসেল হোসেন, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে এক প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটনা ঘটেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুরের একটি প্লাস্টিক কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের যৌথ চেষ্টায় পাঁচটা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে। ঈশ্বরদী ইপিজেট এর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আরিফুল ইসলাম জানান, আগুন ৫ঃ৪২ মিনিটে নিয়ন্ত্রণ হলেও ৬ টা ২৩ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরির মালিক শামিমুল হক বিপ্লব এর ছোট ভাই হাবিব জানান, নগদ তিন লক্ষ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্লাস্টিক কারখানায় বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী জমির তিনটি লিচু গাছ ও পাঁচটি মেহগনি গাছ এর এক দ্বিতীয়ংশ পুড়ে যায় এতে প্রায় আরো ২ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন রূপপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রায়হান পারভেজ।
Post Views: 24