admin
- ৩ এপ্রিল, ২০২৩ / ৩১২ Time View
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা :
ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ ভেঙে পাবলিক টয়লেট নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল। তবে ভাষা সৈনিক স্মৃতি মঞ্চের যায়গায় পাবলিক টয়লেট নির্মান কাজ বন্ধে নেতৃত্ব দিয়েছে পাবনা -৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস এর পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস সহ যুব সমাজ।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর যুবলীগ নেতা সাজিদ মোর্শেদ খান রুশো, স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন, সচেতন মহল সহ প্রমুখ।
তারা বলেন, ষাট এর দশকে গড়ে ওঠা এ মঞ্চটি ঈশ্বরদীর ঐতিহ্যের প্রতীক। এখানে পাবলিক টয়লেট নির্মান কাজ কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এ সময় তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ভাষা সৈনিক মাহবুব আহম্মেদ খান নামে একটি আধুনিক স্মৃতি মঞ্চ পুণঃনির্মাণের দাবি জানায়। উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে বুকিং অফিসের পাশে অবস্থিত এ ঐতিহ্যবাহী ভাষা সৈনিকের মঞ্চ গুড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
Post Views: 23