শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনার ঈশ্বরদীতে মন্ত্রীপুত্র অস্ত্র গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে গুরুতর আহত করার মামলার পলাতক আসামী সাবেক ভুমিমন্ত্রী পুত্র শিরহান শরিফ তমাল (৪০)কে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-১২, সিপিসি-২, কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে একটি অভিযান দল ঈশ^রদী থানার আলোবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শিরহান শরিফ তমালের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হত্যা চেষ্টা, মারপিট করে গুরুতর আহত করা ও বিস্ফোরক আইনে আরো ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য গত ০৪ আগস্ট, ঈশ্বরদী থানা এলাকায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দিয়ে শিক্ষার্থীদের হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় ঘটনাস্থলে মোঃ নজরুল ইসলাম (৪৪), মোঃ রাশেদুল ইসলাম রিপন (৪২)সহ আরো অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে আহত ভিকটিম মোঃ নজরুল ইসলাম (৪৪) বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com