শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

এম আর রাসেল, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে ইলিয়াস হোসেন (৩৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বড় বালুর খাদ এলাকার মফির উদ্দিনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইলিয়াস ঐ ইউনিয়নের জয়নগর আমসারদাড়ি গ্রামের মৃত নুরজামান প্রামানিকের ছেলে এবং পেশায় একজন শ্রমিক। নিহত ইলিয়াসের স্বজনরা জানান, রবিবার রাত ১০টার পর বাড়ি থেকে বের হয়ে ইলিয়াস আর ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। ভোরে জগন্নাথপুর গ্রাম থেকে খবর আসে ইলিয়াস হোসেনের মরদেহ লিচু বাগানে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তার নাক দিয়ে রক্ত ঝরছে। তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বশির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইলিয়াস হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com