মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে ২১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব‍্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে ২১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। ২৬শে জুন ২টার দিকে অফিসার ইনচার্জজের নির্দেশনায় উপজেলার লালন শাহ্ সেতু গোল চত্বর এলাকা থেকে মাদক ব‍্যবসায়ীদেরকে আটক করে সার্জেন্ট সরোয়ার জাহান। আটককৃতরা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুরের গোলাম মোস্তফার ছেলে সবুজ হোসেন (২৮) এবং একই এলাকার ইয়ার আলীর ছেলে মোহাম্মদ সেতু হোসেন (২০)। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশিস কুমার সান্যাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারি কুষ্টিয়ার সীমান্ত এলাকা দিয়ে ফেন্সিডিল নিয়ে পাকশী প্রবেশ করছে তখন তাদেরকে লালন শাহ সেতু গোল চত্বর এলাকা থেকে আটক করা হয়। তিনি আরো জানান, তারা বহুদিন ধরে এসব মাদক পাচার করে আসছিল। পাকশী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় একটি মোটরসাইকেলে ২১ বোতল ফেন্সিডিল পায় এ বিষয়ে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com