বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

পাবনার ঈশ্বরদীতে ৫১০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

Reading Time: < 1 minute

মোঃ সবুজ মোল্লা ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে ৫১০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পাবনা মাদক বিরোধী টাস্কফোর্স। আজ (০৮/০৮/২০২২ইং) সোমবার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েসের নেতৃত্বে, উপজেলা প্রশাসনের স্টাফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , পাবনা ”খ” সার্কেল ও আনসার সদস্যদের সম্মিলিত সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ঈশ্বরদী থানাধীন মানিকনগর পূর্বপাড়া গ্রামের মোঃ রশিদ ভেন্ডারের পশ্চিম পার্শ্বস্থ মোছাঃ নাজমা বেগম (৩১) (পিতা- মৃত আজগর আলী, মাতা- মোছা নার্গিস বেগম , হালসাং- থানা পাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া। স্থায়ী সাং- নিশ্চিতপুর, থানা- মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর) কে তার পার্স ব্যাগের মধ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রিত নগদ ৫২২০ টাকা এবং ৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
এসময় মোঃ আজিবুল ইসলাম (৩৮) (পিতা- মোঃ গেদু সরদার, মাতা- মোছাঃ আজেলা খাতুন, সাং- মানিকনগর পূর্বপাড়া, থানা- ঈশ্বরদী, জেলা – পাবনা) কেও ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
আসামি মোছাঃ নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জড়িত। এবং নিজেই টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে এবং ঈশ্বরদী সহ বিভিন্ন যায়গায় এগুলো বিক্রি করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির- ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com