admin
- ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ / ৩১০ Time View
Reading Time: < 1 minute
এম.আর রাসেল, ঈশ্বরদী পাবনা :
মহাসড়কে যানজট ও দূর্ঘটনা রোধে পাবনার ঈশ্বরদীরতে চালক-হেলপার ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছেন পাকশি হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি ) উপজেলার দাশুড়িয়া-টেবুনিয়াসহ বিভিন্ন মোড়ে মোড়ে দিন ব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পাকশী হাইওয়ে থানার এসআই নূর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসআই বেলাল হোসেন ও মোঃ মহিউদ্দিন। বক্তব্যে বেলাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা রাস্তা পারাপারে সব সময় ডানে বামে খেয়াল করে রাস্তা পার হবে এবং রাস্তায় যানজট বেশি থাকলে বড়দের সহযোগিতা নিবে। এএসআই মহিউদ্দিন চালক- হেলপারদের উদ্দেশ্যে বলেন, পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয় তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে। এবং উল্টো পথে কখনোই গাড়ি চালাবেন না। মোটরসাইকেলের ক্ষেত্রে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, টেবুনিয়া কমিউনিটি বিগ পুলিশিংয়ের সভাপতি আরব আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এসময় গাড়ির মালিক,চালক-হেলপারা ও শিক্ষার্থী সহ শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকসহ উপস্থিত ছিলেন।
Post Views: 92