বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনার ঈশ্বরদীর লিচু বাগান থেকে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর লিচু বাগান থেকে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। (১০অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় ঈশ^রদী উপজেলার সলিমপুর ইউনিয়নে বড়ইচরা গ্রামের লিচু বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নয়ন(২৫) বড়ইচড়া গ্রামের মোঃ মজিবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রনিক্স (টিভি, ফ্রিজ মেরামতকারী) মিস্ত্রি।
পরিবারের সদস্যরা জানায়, নিহত নয়ন প্রতিদিন রাত ১০টার মধ্যে দোকান থেকে বাড়িতে ফিরতো। বুধবার রাত ১২টার মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোজাখুজি করতে থাকে। আজ সকালে লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নয়নের লাশ সনাক্ত করেন। নিহত নয়নের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকু দিয়ে খুঁচিয়ে এবং গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ঈশ^রদী থানার ওসি ইনচার্য শহিদুল ইসলাম শহিদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের মাথায় ও কপালে জখমের চিহৃ রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে কি কারনে বা কারা হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে। এদিকে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com