শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনার ঈশ্বরীতে পত্রিকা অফিসে দুর্ধষ চুরি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:

পাবনার ঈশ্বরদীতে সাপ্তাহিক সমকোণ পত্রিকা এবং বাংলাদেশ প্রেসক্লাবের অফিসের তালা ভেঙ্গে চুরি করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ। বুধবার সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকার মধ্যকার কোন এক সময় শহরের রেলগেট এলাকার খান সুপার মার্কেট এর নিজেস্ব কার্য্যালয় থেকে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ এবং সংশ্লিষ্টদের থেকে জানাযায়, ঈশ্বরদী রেলগেট এলাকার খান সুপার মার্কেটে সম্মিলিত ভাবে অফিস ভাড়া নেন ঈশ্বরদীর বহুল প্রচারিত সাপ্তাহিক সমকোণ এবং বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখা। সেই কার্য্যালয়ের প্রধান দরজার হ্যাজবোল ভেঙ্গে সাপ্তাহিক সমকোন পত্রিকার কম্পিউটার মনিটর ধারালো কিছু দিয়ে তার কেটে চুরি করে নিয়েছে বলে জানান অভিযোগ কারী এবং বাংলাদশে প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি মো. হাফিজ। সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. সিরাজুল ইসলাম রোহান জানান, বিকেল ৩. ৪৫ মিনিটের দিকে অফিসের সহকারী মো. সোহানুর রহমান সোহান (১৮) আমাকে মোবাইল ফোনে জানান যে , অফিস থেকে আমার কম্পিউটার চুরি হয়েছে। সে সময় আমি তার কাছে অফিসের অন্য জিনিস পত্রের বিষয়ে জানতে চাইলে সে আমাকে অন্য সব কিছুই ঠিক আছে শুধু আমার কম্পিউটারটিই চুরি হয়েছে বলে অবহিত করেন। যদিও তার কিছুক্ষনের মধ্যে চুরির বিষয়টি হাফিজ ভাইও আমাকে নিশ্চিত করে বলেন, আমি অফিসে আসি দুপুর ২টা ৫৫ মিনিটে। তখন অফিসের সামনে এসেই দেখি প্রধান দরজার তালা নিচে পরে আছে এবং দরজা খোলা তারপর ভেতরে গিয়ে দেখি সমকোণের কম্পিউটার মনিটরটি শুধু নেই বাকি সব কিছুই ঠিক আছে। এ সময় রোহান আরও বলেন, অফিসের সকল কিছুই ঠিকঠাক আছে কেবল আমার পত্রিকার জিনিস চোরে নিয়ে গেল এটা আমি অনেকটাই অবাক হয়েছি। তবে এ বিষয়ে আমি মামলাও করতে পারি বলেও মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com