বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনার চাকলা ইউপি’র চেয়ারম্যানকে টাকার বিনিময়ে পরিষদে বসার সুযোগ করে দিয়েছে বিএনপি’র নেতৃবৃন্দ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যানকে টাকার বিনিময়ে কার্যালয়ের কর্মকান্ড পরিচালনায় সহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
জানা যায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক হাতেম মোল্লা, বিএনপি নেতা আব্দুস সালাম, আব্দুর রশিদ, রতন গায়েন, আবু দায়েন মাষ্টার, মজিবর প্রাং, আব্দুল মতিন, আমিনুল হকসহ স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পরিষদে বসার সুযোগ কর্্ে দিয়েছে। আওয়ামীলীগের পদধারী সন্ত্রাসী চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী সরদারকে পরিষদে বসার সুযোগ করে দেওয়ায় স্থানীয় বিএনপি’র মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক বিএনপি নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামীলীগ নেতাদের অত্যাচারে গত ১৫ বছর বাড়িতে থাকতে পারিনি। অথচ আওয়ামীলীগ সরকারের পতন মাস পার না হতেই বিএনপি কতিপয় নেতা তাদেরকে পুর্নবাসিত করতে মরিয়া হয়ে উঠেছে। ত্যাগী নেতা-কর্মীদের দাবি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যারাই আওয়াীলীগের নেতা-কর্মীদের টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করছে, তাদের বিরুদ্ধে দ্রæত দলীয় ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। চেয়ারম্যারকে পুর্নবাসনের অভিযোগের বিষয়ে বিএনপি’র ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের মুঠো ফোনে, ফোন করা হলে তিনি জানান, চেয়ারম্যান তার কার্যালয়ে আমাদের চা খাওয়ার দাওয়াত দিয়েছিলো। আমরা কয়েকজন নেতা-কর্মী তার সাথে সৌজন্যমুলক সাক্ষাত করতে পরিষদে গিয়েছিলাম। তাকে রাজনৈতিকভাবে সহযোগিতার প্রশ্নই আসে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com