বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনার চাটমোহরে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১ আহত ৫

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনা চাটমোহরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে আনিসুর রহমান (৫১) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিস ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে। আনিস পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেন চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। পরিবারের সদস্য ও স্থানীয় সুত্রে জানাগেছে, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সাথে আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানকে মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হন। পরে তাকেসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একই এলাকার মৃত হামিদ সরকারের ছেলে জাকিরুল সরকার নামের একজনকে গুরুতর আহতাবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের মধ্যে বদরুল ইসলাম, আসলাম হোসেন, নাহিদ হোসেন এবং মুনসুর রহমান নামের চারজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন, আয়নাল হোসেন, জাহিদুল ইসলাম ও সরোয়ার হোসেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com