মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাবনার বেড়ায় বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

উজ্জ্বল হোসাইন, বেড়া পাবনা :
পাবনা বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা বক্তব্যর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ।
গতকাল (সোমবার ২০ নভেম্বর) দুপুরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জব্বার হোসাইন এক লিখিত বক্তব্যে বলেন। বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী গত ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন পাবনা জেলাধীন বেড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক জাহিদুল ইসলামকে না পেয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করেছে । সেই কথাটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট, আমরা এই হিন মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে বেড়া উপজেলা ছাত্রলীগের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা ছিল না ও নাই। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বুধবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটা ধাওয়া পালটা ধাওয়া হয়। গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোক জন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লা (৭২) কে একা পেয়ে এলোপাথারী দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। আহত অবস্থায় তাকে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, সাবেক বেড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এম, এ মতিন, সহ দলীয় নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com