শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সান, বেড়া পাবনা:
পাবনার বেড়ায় হাসান নামে এক রিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। আজ রবিবার (১৬ এপ্রিল) সকালে বেড়া বিপিন বিহারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে (বি.বি)স্কুলের ভেতরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসান (৪০) বেড়া পৌর সদরের দক্ষিনপাড়া গ্রামের মৃত: ইমতাজ সরকারের ছেলে। নিহতের স্বজনরা ও চাচাতো ভাই নুর ইসলাম জানান, হাসান একজন রিকশা চালক। গতকাল শনিবার(১৫ এপ্রিল) রাতে সে বাড়ি থেকে বের হয়, কিন্তু সাড়া রাত সে বাড়ি ফেরেনি। আজ সকালে বি.বি স্কুল এলাকার কয়েকজন ব্যক্তি মরদেহ দেখে আমাদের ফোন করে জানান আপনার চাচতো ভাই গলা কাটা অবস্থায় বিবি স্কুলের বারান্দায় পড়ে আছে। ঘটনার স্থলে গিয়ে দেখি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ। স্বজনদের ধারণা রাতে যে কোন সময় তাকে ডেকে এনে হত্যা করে ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা।ওসি(তদন্ত)সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা অভিযোগ দিলেই মামলা হিসাবে অর্ন্তভুক্ত করা হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।