admin
- ৫ সেপ্টেম্বর, ২০২২ / ২৫০ Time View
Reading Time: < 1 minute
বুলবুল হাসান, বেড়া পাবনা:
পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ক্লিক মোড় ( কৃষ্ণচূড়া তলা) নামক স্থান থেকে ৫ সেপ্টেম্বর সোমবার ৩ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে বেড়া মডেল থানা পুলিশ।
পুলিশ সুএে জানা যায় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে গ্রাম পুলিশের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি আনোয়ার হোসেন (আনার) ( ৫৫) , পিতা মৃত আনসার আলী, মাতা মৃত নুর জাহান, গ্রাম সোনাপদ্মা, বর্তমান ঠিকানা বসন্তপুর উভয় বেড়া উপজেলাধীন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এটা বাস্তবায়নে ও বেড়া কে মাদক মুক্ত রাখতে অভিযান চলমান থাকবে। আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হইয়াছে। আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
Post Views: 19