বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় খোলা বাজারে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধে প্রশাসনের সতর্কতা

পাবনার ভাঙ্গুড়ায় খোলা বাজারে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধে প্রশাসনের সতর্কতা

Reading Time: < 1 minute

গিয়াস গিয়াসউদ্দিন, ভাঙ্গুড়া:
পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় খোলা বাজারে অবৈধভাবে পেট্রল ও অকটেন বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার  (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মিজানুর রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিনি লাইসেন্সবিহীনভাবে রাস্তার পাশে ও দোকানে খোলা তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন। এসময় ইউএনও বলেন, পেট্রল ও অকটেন অত্যন্ত দাহ্য পদার্থ। যথাযথ অনুমোদন ছাড়া এগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া তেল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com