বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনার ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানি কে অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানি কে অর্থদণ্ড

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া  :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কয়েকটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৪০ ধারায় জুয়েল বস্ত্রবিতানে ৫ হাজার টাকা এবং অন্যান্য আরও তিনটি দোকান মালিক কে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এতে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় তাকে সহযোগিতা করেন পুলিশ প্রশাসনের সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয় এবং সকল দোকানিকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করলে বা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com