সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার ভাড়ারায় গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধের শফত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার ভাড়ারায় ভয়াবহ ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ভাড়ার ইউনিয়নের ভাড়ারা সুইচগেট নামক স্থানে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্রæনালের স্পেশাল পিপি খন্দকার আব্দুল রাকিবের সঞ্চালনায় পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক জেলা যুবলীগের সভাপতি পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, সাবেক জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ স্ইুট, আওয়ামীলীগ নেতা আজমত আলী বিশ্বাস, ওহিদুল মাষ্টার, আক্কাছ সেখ ওরফে আক্কারে, বকুল হোসেন, কালাম মেম্বার, আব্দুল হালিম বাবুল, সাদেক আলী, বাবুল সরদার, নাদের আলী, আজহার মন্ডল, গণী মোল্লা, সিফাত আলী বিশ্বাস, দিয়ানত আলী। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ভাড়ারা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ। অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্ব পরিবারে হত্যায় জড়িতদের বিদেশ থেকে দেশে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রতিবাদ সভাশেষে ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদের ডানহস্ত বলে পরিচিত আক্কাছ সেখ ওরফে আক্কারে সদলবলে সাঈদ গ্রুপ ত্যাগ করে স্থাণীয় সুলতান গ্রুপের সাথে একাত্মতা ঘোষনা করেন। সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ সমাবেশে সহস্রাধীক আওয়ামীলীগের নেতা-কর্মী সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেনের সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন। সেই সাথে সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভাড়ারার সকল ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ সদর উপজেলার চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। প্রতিবাদ সভাটি এক পর্যায়ে জনসভায় পরিনত হয়। সভায় স্থাণীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে গিয়ে চেয়ারম্যান সাঈদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শফত গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com