বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের হাতে ভাই খুন

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের হাতে ভাই খুন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার সাঁথিয়ায় জমিজমা নিয়ে বিরোধের আপন চাচাত ভাইয়ের হাতে আরেক চাচাত ভাই খুন হয়েছে। নিহত সেলিম মোল্লা (৪০) উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লøার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।
আজ (শুক্রবার ২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হাসানপুর গ্রামের হবিবর মোল্লাদের সাথে তাদের শরীক কালাম ও নিজামদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষ কালাম ও নিজাম গং জমিজমার বিরোধ মিমাংসা না করেই জোরপূর্বক বাঁশ কাটতে যায়। এ সময় সেলিম মোল্লা বাঁধা দিলে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে তারা বাঁশ দিয়ে আঘাত করলে সেলিম মোল্লা ঘটনা স্থলেই মারা যায়। সাঁথিয়া থানার ওসি তদন্ত আব্দুল লতিফ জানান, খবর পেয়ে সেনা ও পুলিশ বাহীনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ কালাম, নিজামসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে সাথিয়া থানায় নিয়ে এসেছে পুলিশ। আগামিকাল শনিবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com