বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার সাঁথিয়ায় ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা :
পাবনার সাঁথিয়ায় ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব-১২’ । গত (২৪জুন) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে র্যা ব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে র্যা ব-১২’র সদর কোম্পানীর একটি আভিযান দল এ অভিযান পরিচালনা করে। পাবনা জেলার সাঁথিয়া থানাধীন পাটগাড়ী থেকে ৪৯২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করেছে। গ্রেফতারকৃত আসামীঃ- মোঃ জাকাত(৩৭), পিতা-মৃত আলহাজ্ব রিয়াজ উদ্দিন ফকির, সাং-পাটগাড়ী, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারার মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে পাবনা সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com