মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনার সাঁথিয়ায় করিমনে সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত ২জন আহত

পাবনার সাঁথিয়ায় করিমনে সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত ২জন আহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া নামক স্থানে ইঞ্জিলচালিত করিমনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত ও ২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ ইং) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে কৃষি শ্রমিক নিয়ে ইঞ্জিন চালিত একটি করিমন পাশ^বর্তি গ্রামের মাঠে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন মারা যায়। নিহতরা হলেন, করিমনের ড্রাইভার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭) ও আব্দুল জলিল। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাঁথিয়া থানার ওসি ( তদন্ত) আঃ লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া নামকস্থানে করিমনটির যান্ত্রিক ক্রটি দেখা দেয়। পরে বিপরিত দিক থেকে আসা একটি মালাবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়। লাশ উদ্ধার করে সাথিয়া থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com