সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনার সুজানগরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মারা গেছেন

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা :
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন,ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, সুজানগরের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বাতেন (৭১)।
মঙ্গলবার রাতে পাবনার সুজানগরের (২০ আগষ্ট ২০২৪ ইং) বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল বাতেন হৃদরোগ জনিত সমস্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। তিনি পাবনার সুজানগর পৌরসভাধীন চর ভবানীপুর গ্রামের মৃত আফতাব উদ্দিন শেখের ছেলে।
মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বাতেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তার চাকরি থেকে ২০১৩ ইং সালে অবসর গ্রহণ করেন। মৃত কালে তিনি স্ত্রী,এক কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল বাতেনের কন্যা ডাঃ ফৌজিয়া আক্তার জাহান স্বাস্থ্য বিভাগের (বিসিএস স্বাস্থ্য) কর্মরত আছেন ও ছেলে বুয়েটের এডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল ফাতিন।২১ আগষ্ট সকালে মরহুম আব্দুল বাতেন কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সমাজের বিভিন্ন ধরণের উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজের অবদান রেখেছেন। মরহুমের পরিবারের সদস্যরা সকলের নিকট দোয়া প্রার্থী। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com