সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা :
দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে সুজানগরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর পৌর শাখার উদ্যোগে পৌর কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর পৌর শাখার আহ্বায়ক মাওলানা রিয়াজুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি ইউনুস আলী হেলালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম। বক্তারা ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, ইহকালীন শান্তি ও পরকালিন মু্ক্তির প্রত্যাশা পূরণ ও ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের দাবি জানান। এ সময় তারা সুজানগরের জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com