রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার সুজানগরে খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে এক পরিবারের নগদ টাকা স্বর্ণালংকার লুট

Reading Time: < 1 minute

মনিরুজ্জামান মনির, সুজানগর পাবনা :

খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে প্রতারণা চক্রের সদস্যরা এক পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,গত সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং) তারিখে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসাম পুর গ্রামের ওমবার প্রামাণিকের বাড়িতে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে প্রতারণা করে নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা এবং স্বর্ণালংকার ও রৌপ্যলংকার লুট করে নিয়ে যায় প্রতারণা চক্রের সদস্যরা। এ ঘটনায় ঐ পরিবারের ৪ সদস্য সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা হলেন, নাজিরগঞ্জ ইউনিয়নের কিয়াম উদ্দিন প্রামাণিকের ছেলে ওমবার প্রামাণিক (৫৫), ওমবার প্রামাণিকের স্ত্রী আলেয়া বেগম (৪৫), ছেলে আলাল (২৬) ও আসাদ (১৯)।ওমবার প্রামাণিকের ছেলে আসাদ জানান, রাতে মাছ ভাত খাওয়ার পর থেকেই মাথা ব্যাথা শুরু হয়।এর পরে আমার রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে লোকজনের চেঁচামেচি ও ডাকা ডাকির পরে চোখ খুলে দেখি বাবার রুমে আছি। তারপরে হাসপাতালে ভর্তি করে এলাকার লোকজন। ওমবার প্রামাণিকের স্ত্রী আলেয়া বেগম বলেন,ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়ি, এরপরে হাসপাতালে আর কিছুই বলতে পারিনি, কি হয়েছে। ওমবার প্রামাণিক জানান, আমার ছেলে আসাদের কাছে শো কেসের ডয়ারের ও সাফ বাক্সোর চাবি থাকতো। সকালে দেখি ঘরের টিন কেটে আমার ব্যবসার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।এ ঘটনায় সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান বলেন, হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সাথে একাধিকবার কথা বলেছি, মামলার প্রস্তুতি চলছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com