শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনার সুজানগরে প্রতিমা ভাঙচুরের প্রধান আসামি আগুন বাচ্চু গ্রেফতার

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনার সুজানগরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় নির্মিত পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। আগুন বাচ্চু পৌরসভার মসজিদ পাড়া মহল্লার লোকমান প্রামাণিকের ছেলে। পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান,গত ১ অক্টোবর ২০২৪ ইং তারিখে রাতে পাল পাড়ার পুরাতন বারোয়ারী মন্দিরে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নির্মিত প্রতিমা ভাঙচুর করা হয়। মন্দিরের সভাপতি বিজন কুমার পালের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে রুজুকৃত মামলায় তদন্তেপ্রাপ্ত প্রধান অভিযুক্ত বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) কে সুজানগর থানা পুলিশের একটি চৌকশ দল ৬ অক্টোবর ভোরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় দেশে পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে সে মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে গ্রেফতার এড়াতে রাজবাড়ী জেলায় আত্মগোপন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com