সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reading Time: < 1 minute

মনিরুজ্জামান, সুজানগর পাবনা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব সহ সকল রাজ বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল টি মানিকদীর ঈদগাহ মাঠ থেকে বের হয়ে থানার সামনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও ছাত্রনেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ খান মন্টু, বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার,কে এম মুছা,রেহনুল ইসলাম বুলাল,হাজারী জাকির হোসেন চুন্নু, আব্দুল হালিম সাজ্জাদ, একেএম ফিরোজ রেজা হাবিব, জেলা যুবদলের সাবেক আহবায়ক মোসাব্বির হোসেন সঞ্জু, আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, উপজেলা বিএনপির নেতা লাটু প্রামানিক, আব্দুস সালাম মোল্লা, মোশাররফ হোসেন বাদশা, শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফজলুল হক,যুগ্ন আহবায়ক রতন বিশ্বাস, ছাত্রনেতা আলম মন্ডল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com