রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার সুজানগরে ভোক্তা অধিকারের তদারকি কার্যক্রম !! ৭২ হাজার জরিমানা

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, সুজানগর পাবনা:
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে,জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা, পাবনা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: মাহমুদ হাসান রনির নেতৃ‌ত্বে সুজানগরে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর পৌর শহরের বিভিন্ন স্থানে তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়। পৌর শহরে নোংরা পরিবেশ, মেয়াদ মুল্য, ওজন বেকারি পন্য না থাকায় খান বেকারি কে ৫০ হাজার, চিংড়ি মাছে জেলি দিয়ে ভেজাল করায়, মাছ ব্যবসায়ী মহিদুল মাছঘরের মহিদুল কে ১০ হাজার, কিংস সুইট এবং আল মদিনার হোটেল মালিক মিরাজ কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট চারটি প্রতিষ্ঠানে ৭২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।অভিযানটি পরিচালনা করতে সাহায্য করেন, সুজানগর থানার এসআই দিপু মন্ডল সহ একটি চৌকস পুলিশ টিম। এ সময় অভিযোগকারী হিসেবে নিরাপদ খাদ্য পরিদর্শক ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মির্জা ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও সুজানগর পৌরসভার আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com