বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনার সুজানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।এ সময় আরো বক্তব্য দেন, বিএনপি নেতা আহমেদ আলী লাটু, সিদ্দিকুর রহমান সিদ্দিক মেম্বার, মকছেদ মন্ডল, মোশারফ হোসেন বাদশা, আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান,যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, যুবনেতা কামরুল ইসলাম শান্ত, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপুল, ছাত্রনেতা আলম খান, কাউসার শেখ,গাজী মাজহারুল ইসলাম, আফতাব, সবুজ শেখ, মানিক প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com