সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার সুজানগরে সড়ক ও বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে জনসচেতনতা মূলক অভিযান

পাবনার সুজানগরে সড়ক ও বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে জনসচেতনতা মূলক অভিযান

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা :
উপজেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পৌরসভার প্রধান সড়ক, সিনেমা হল সড়ক,মাছ ও কাঁচা বাজারের অবৈধ স্থাপনা অংশ উচ্ছেদে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগরের প্রধান সড়ক, সিনেমা হল সড়ক,মাছ ও কাঁচা বাজারের অবৈধ অংশে স্থাপনা উচ্ছেদে জনসচেতনতা মূলক অভিযান করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ।এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আইনশৃঙ্খলা মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী জনসাধারণের চলাচলের জন্য পৌরসভার সড়ক ও বাজারের অবৈধ অংশে স্থাপনা উচ্ছেদে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হলো। অভিযান পরিচালনা কালীন সময়ে একাধিক বার ঘোষণা দেওয়ার পর ও দোকান না সরানোর জন্য এক দোকানিকে জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য দোকান মালিক ও দোকানদারকে অবৈধ স্থাপনা অংশ স্বপনোদিত ভাবে সরিয়ে নেয়ার আহবান জানানো পর,তারা কয়েকদিনের সময় নিয়েছে। পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com