শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনায় গরীব, অসহায়, প্রতিবন্ধি ও দুর্ঘটনায় পুঙ্গ পরিবহন শ্রমিক , আহত বা নিহতদের স্বজনদের মাঝে ঈদ সামগ্রি বিতরন করেছে অনন্য সমাজ কল্যান সংস্থা।বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে দেড় হাজার পরিবারে নারী-পুরুষের মাঝে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন। এ সময় পাবনা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, প্রবীন শিক্ষক ওমেদ আলী বিশ্বাস, অনন্য’র পরিচালক সেলিম আহমেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, বাস, ট্রাক ও রিক্সা শ্রমিকের পাশাপাশি অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে এমন সহায়তার হাত বাড়িয়ে অনন্য সমাজ কল্যাণ সংস্থা একটি প্রশংসনীয় কাজ করেছে। ঈদের সামনে এমন সহায়তা শ্রমিক গোষ্ঠীর মুখে হাসি ফুটাতে সহায়তা করেছে। ভবিষ্যতেও যেন তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে অনন্য সমাজ কল্যাণ সংস্থা ছিল আছে এবং থাকবে। করোনাকালেও সংস্থার পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটাতে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হলো। সমাজের বিত্তশালীরা সবাই এভাবে অসহায়দের পাশে দাড়ালে কিছুটা হলেও তাদের দুর্ভোগ লাঘব হবে।