রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনায় ‘অনন্য সমাজ কল্যান সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষুদ্র এনজিও জোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reading Time: < 1 minute

এম.আর রাসেল, পাবনা :
পাবনায় ‘অনন্য সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সংস্থার বরখাস্তকৃত সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের দাবীতে ক্ষুদ্র এনজিও জোট মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।
গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে শহরের প্রধান সড়কে জেলার ৪৫টি বেসরকারী উন্নয়ন সংস্থার সমন্বয়ে ক্ষুদ্র এনজিও জোট এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, অনন্য সমাজকল্যাণ সংস্থার সাবেক তিন কর্মকর্তা লিয়াকত আলী, মতিউর রহমান, টিপু বিশ্বাস ও তুরানী সুলতানা সংস্থার দায়িত্বে থাকাবস্থায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থা। যা আদালতে বিচারাধীন রয়েছে। চলমান মামলাকে ক্ষতিগ্রস্থ করার জন্য একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রচার এবং অর্থআতœসাৎকারীরা নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ক্ষুদ্র এনজিও জোটের সদস্য সচিব ও সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, জোটের আহবায়ক আসাস‘র নির্বাহী পরিচালক আবু হানিফ, হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, কর্ণফুলীর আব্দুল লতিফ, রূপার সুইটি পারভীন, উদ্দীপণার আলেয়া ইয়াসমিন, শোভার হুমায়ুন কবির প্রমুখ। মানববন্ধন শেষে ক্ষুুদ্র এনজিও জোটে নেতৃবৃন্দ অনুদান ভিত্তিক প্রকল্প সমূহ চালু, বৈদেশিক অর্থ ছাড় সহজী করণ, যথাযথ সময় অর্থ ছাড়, অনলাইন আবেদনে মধ্য-স্বত্বভোগী বন্ধ, স্ব-স্ব নিবন্ধনকারী প্রতিষ্ঠান সমূহ তাদের অধীনে নিবন্ধনকৃত সেবা প্রতিষ্ঠান সমূহকে সময় উপযোগী সেবা প্রদান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন সংক্রান্ত জটিল আইন গুলো সহজীকরণ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক অনন্য সমাজ কল্যাণ সংস্থার অনুমোদিত ও বৈধ বর্তমান নির্বাহী পরিচালককে অনিয়মতান্ত্রিকভাবে অপসারনের চেষ্টা বন্ধ করার জোড় দাবীসহ অনন্য’র অর্থ আত্মসাৎকারী মোঃ লিয়াকত আলী ও মোঃ মতিউর রহমানসহ অন্যান্য এনজিও’র অর্থ আত্মসাৎকারী ব্যক্তিদের দ্রুত বিচারকাজ সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com