বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

পাবনায় অবরোধ ও হরতালের সমর্থনে ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে মশাল মিছিল

Reading Time: < 1 minute

আরকে আকাশ, পাবনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮তম দফা (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা) অবরোধ কর্মসূচি এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মশাল মিছিল বের করা হয়েছে। পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে মশাল মিছিলটি শহরের মহিষের ডিপু থেকে বের হয়ে শহরের বড় বাজার পর্যন্ত পদক্ষিণ করে। মশাল মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়। যারা দেশের মালিকানা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com