শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনায় একজনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা।
পাবনার গয়েশপুরে রাজ্জাক শেখ (৫৫) নামে একজনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। রোববার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মানিকনগর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে শাকিল জানায়, তার বাবা তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে আসে। পরে স্থানীয় মানিকনগর বাজারে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষন পর তারা জানতে পারে, দুটি মোটর সাইকেল যোগে কয়েকজন অজ্ঞাতনাম দুর্বত্ত তার বাবাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তার বাবাকে উদ্ধার করে রাত পৌনে ১১টায় পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত আব্দুর রাজ্জাক শেখ (৫৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়নপুর মনোহরপুর গ্রামের মৃত আজিজল শেখের ছেলে। নিহতের ছেলে শাকিল আরো জানায়, তারা বাবা রাজ্জাক শেখ নিষিদ্ধ ঘোষিত পুর্ব বাংলা কমিউনিষ্ট পাটির্র রাজনীতির সাথে জড়িত ছিলো। ২০১৯ সালে সাধারণ ক্ষমার আওতায় স্বাভাবিক জীবনে ফিরে আসে। এরপর থেকে গরুর ব্যবসা ও পুকুরে মাছ চাষের সাথে জড়িত ছিলো। রোববার অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে তিনি মারা যান।
পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, পুর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা অস্ত্র উদ্ধার হয়নি। সোমবার নিহত রাজ্জাক শেখের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ঘটনাস্থল পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেন এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com