সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় একজনকে পিটিয়ে হত্যা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার আতাইকুলা থানার জোয়ারদহ গ্রামে আব্দুর রউফ (৫০) নামের ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার ভোররাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০ টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মৃতদেহ পড়ে আছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলাকে আটক করা হয়েছে। স্থানীয়দের ধারণা পরকিয়ার জেরে রউফ কে হত্যা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com