শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনায় খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

পাবনায় খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় কলেজ ছাত্র তুহিনুর রহমান তুষার হত্যার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠি ও এলাকাবাসী। আজ রোববার বেলা ১২টায় পাবনা সদর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল সহকারে সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে এসে শেষ হয়।
উল্লেখ্য গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে পাবনা মধ্য শহরের বড়ব্রিজ এলাকায় তুষারকে গলাকেটে ও ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত তুষার (২০) পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করলেও মুল আসামীদের গ্রেফতার না করায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com