মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনায় ট্রাক চাপায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত

পাবনায় ট্রাক চাপায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত পাবনায় ট্রাক চাপায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা :
‎পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়ি নামক স্থানে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের ২ শিক্ষার্থী সহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছে। রোববার (২৬ অক্টোবর ) সকাল সাড়ে ৭ টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।
‎জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে ৮/১০ জন শিক্ষার্থী পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ভ্যানগাড়ীতে করে যাওয়ার পথে ঢাকা থেকে পাবনাগামী একটি বাঁশবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ভ্যানের ড্রাইভার সহ ৩জন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন পথচারী। স্থানীয়রা মাধপুর হাইওয়ে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
‎মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ভ্যানের ড্রাইভার সহ তিনজন নিহত ও দ’ুজন চায়ের দোকানে বসে থাকা ব্যক্তি আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com