সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাবনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক গুরুতর আহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনাঃ
পাবনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ভুয়া ডাক্তার কর্তৃক এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।(বৃহস্পতিবার) ২৭শে জুলাই বিকেলে পাবনা আমিনপুর থানাধীন চরগোবিন্দ বাজারে ঘটনাটি ঘটে।ভুক্তভোগী সাংবাদিক জানান, চর গোবিন্দপুর বাজারে সাউদিয়া মেডিকেল হল নামক একটি ওষুধের দোকানে শাহীন নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত ডাক্তারি পেশার দায়িত্ব পালন করে আসছিলো। যার কোন ধরনের ডাক্তারি পেশার উপর প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। স্থানীয় লোকজনের এমনই অভিযোগের ভিত্তিতে উক্ত বিষয় সম্পর্কে সেই ভুয়া ডাক্তারের সাথে কথা বলতে গেলে সুকৌশলে তার নিকট লোকজন এবং পেটুয়া বাহিনী ডাকেন। পরে স্থানীয় সাহীন, জিন্না,মনি,জাকির, হজো সহ এক দল সন্তাস বাহীনি সাংবাদিক হাসান মিয়াকে প্রথমে লাঞ্ছিত এবং পরে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়িভাবে পেটাতে থাকে । পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ ও বেশ কিছু সাংবাদিক।সবার সহযোগিতায় রাতে আহত হাসান মিয়াকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক হাসান মিয়া অনলাইন টেলিভিশন জয় টিভি এবং দৈনিক আমার দেশ প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।উক্ত ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন সুশীল সমাজ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।শুক্রবার সাংবাদিক হাসান মিয়া বাদী হয়ে আমিনপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন ঘটনা জানার পড় আমরা সেখানে গিয়েছি, সুস্থ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হবে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com