রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সুলভ খান, পাবনা :
পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ডাক বিভাগের পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ৩জন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদ্রাসার সামনে এঘটনা ঘটে। নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।
বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন এবং আহত হোন ৩ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী বলেও তিনি জানান। কার্ভাড ভ্যান ও সিএনজি দুটোই উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।