মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন

পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা,
পাবনায় বালু বহনকারী ইঞ্জিন চালিত ট্রলির চাঁপায় ১পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১ পুলিশ সদস্য আহত হয়ে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় ট্রলির চালক ও হেলাপরকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পাবনা-সুজানগর সড়কের শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম জানান, নিহত পুলিশ সদস্য মাসুদ রানা ও আহত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছে। তারা বৃহস্পতিবার সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অফিসিয়াল কাগজপত্র নেওয়ার জন্য এসেছিলো। কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফেরার পথে শ্রীপুর বাজারে বালুবাহি একটি ট্রলি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেয় পুলিশ সদস্য মাসুদ রানার মৃত্যু হয়। গুরুত্বর আহত মোস্তাফিজুরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে পাবনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত পুলিশ সদস্য মাসুদ রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। নিহত মাসুদ রানা নওগা জেলার সদর উপজেলার তিলকপুর উলিপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। মাসুদ ২ বছরের এক কন্যা সন্তানের জনক। আহত মোস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আমজাদ হোসেনের ছেলে।
এ ঘটনায় ট্রলি চালক পাবনা সদর উপজেলার চরবলরামপুর মৃত মিজানুর রহমানের ছেলে কাওছার প্রাং (২০) ও কালু বিশ্বাসের ছেলে হেলপার আহাদ বিশ্বাস (১৬)কে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের হাতে আটককৃতদের তুলে দেন। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com