বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এম,এইচ মাসুক পাবনা :
জ্বালানী গ্যাসের মুল্য বৃদ্ধি ও নজিরবিহীন লোড শেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার (৩১ জুলাই) দুপুর ১২টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান।
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী স্বপন, সদস্য সচিব আবুল হাশেম, পৌর আহবায়ক সাইফুল ইসলাম বাদশা, সদস্য সচিব ডাঃ আহম্মেদ মোস্তফা নোমানসহ, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও কৃষকদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। এর আগে বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে বিএনপি’র কার্যালয়ে সমবেত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com