মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

পাবনায় মদের দোকান ভেঙে দিয়েছে স্থানীয়রা

Reading Time: < 1 minute

মোঃ ফজলুল হক, পাবনা:

পাবনা সুজানগর উপজেলার কাশিনাথপুর মোড়ে একটি মদের দোকান ভেঙে দিয়েছে স্থানীয়রা। আজ ২৫ সেপ্টেম্বর বিকেলে কাশিনাথপুর মোড় এলাকায় স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আসরের নামাজ পড়ে সবাই একত্রিত হয়ে মদের দোকানটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,আহম্মদ পুর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের ভাতিজা রবি মিয়ার কাশিনাথপুরে মার্কেটে একটি রুম ভাড়া নিয়ে রামকৃষ্ণ নামের এক ব্যক্তি মদ বিক্রি করে আসছিল। এ বিষয়ে ইসলামী আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মীরা জানান, মদ হারাম সেই মদ গ্রাম অঞ্চলে প্রতিদিন সন্ধ্যার পরে এক ঘন্টা করে বিক্রি করা হতো এতে স্থানীয় যুব সমাজ ধ্বংসের দিকে ঝোঁক ছিল। এ বিষয়ে আহমদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাম্প্রতিক দেশকাল কে জানান, ইসলামী আন্দোলনের বেশকিছু নেতাকর্মীরা বিষয়টি আমাকে অবগত করেছিল এবং আজকে তারা সবাই আমার অফিসে আসছিল আমি তাদের বলেছি আপনারা যদি ওখানে মদ পান তাহলে আপনারা নষ্ট করে ফেলুন। এবিষয়ে পরাণ কুমার শিল রেজিস্টার্ড সেলসম্যান, মুঠোফোনে জানান, আমাদের বাংলাদেশ সরকার অনুমোদিত লাইসেন্স আছে। স্থানীয় কিছু হুজুর কোয়ালিটির মানুষ আমাদের সাথে প্রতিহিংসামূলক এই হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমাদের দোকানও বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com