শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তার শিক্ষক ও সহপাঠিরা। সোমবার ৯ডিসেম্বর দুপুরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও নিহত শিমুলের বাবা শাহিন মালিথা বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে দ্রæত শিমুল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। নিহত শিমুলের বাবা শাহিন মালিথা বলেন, আমি আমার সন্তানকে আদর, ¯েœহ দিয়ে একজন ভাল ছাত্র হিসাবে গড়ে তুলেছিলাম। সেই শিমুলকে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হলো। আমার মত আর কোন পিতাকে যেন সন্তান হারাতে না হয় এবং খুনিদের গ্রেফতার করে প্রশাসনের কাছে শাস্তির দাবি জানান। এর আগে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেন।
উল্লেখ্য. গত শুক্রবার রাত ৭টার দিকে শিমুল মালিথা তার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসের জন্য পাশ^বর্তি গ্রামের আমবাগান জামে মসজিদের ইসলামী জালছায় যায়। এ সময় সেখানে কয়েকজন যুবক মারামারি করছিল। নিহত শিমুল তাদের মারামারি ঠেকাতে গেলে তাকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে। পরে বুকে পিঠে বিভিন্ন যায়গায় ছুরিকাঘাত করে। শিমুলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। শিমুল মালিথা পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর মালিথা পাড়ার শাহিন মালিথার ছেলে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com