বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
জালছায় মারামারি ঠেকাতে গিয়ে লাশ হতে হয়েছে মেধাবি ছাত্র শিমুল মালিথা (২০)কে। সে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর মালিথা পাড়ার শাহিন মালিথার ছেলে। এবারে এইচএসসি পরিক্ষায় জিপিএ ফাইভ পেয়ে শিমুল উত্তির্ন হন।
নিহতের স্বজনেরা জানায়, শুক্রবার রাত ৭টার দিকে শিমুল মালিথা তার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসের জন্য পাশ্ববর্তি গ্রামের আমবাগান জামে মসজিদের ইসলামী জালছায় যায়। এ সময় সেখানে কয়েকজন যুবক মারামারি করছিল। নিহত শিমুল তাদের মারামারি ঠেকাতে গেলে তাকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে। পরে বুকে পিঠে বিভিন্ন যায়গায় ছুরিকাঘাত করে। শিমুলকে আমংকাজনক উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ওসি ইনচার্য আব্দুল ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত শিমুল মালিথা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
নিহত শিমুল পাবনা জেলা স্কুল থেকে ২০২২ সালে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরিক্ষায় উত্তির্ন হন এবং এবারে এইচএসসি পরিক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তির্ন হন। শিমুল লেখাপড়ার পাশাপাশি একটি মুদিদোকান দিয়ে ব্যবসা করতেন। নিহতের স্বজনেরা শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। ৪ ভাইবোনের মধ্যে শিমুল ২য় ছিলেন। গত ২ বছর আগে শিমুল ভালবেসে বিয়ে করে। তার ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শিমুলের মৃত্যর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী শিক্ষার্থী শিমুলের অকাল মৃত্য কেউ মেনে নিতে পারছে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com